×

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন, সরগরম বিএফডিসি পাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৮ পিএম

শিল্পী সমিতির নির্বাচন, সরগরম বিএফডিসি পাড়া

ফাইল ছবি

২০১৯ সালের ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সে হিসেবে আগামী মাসেই মেয়াদ পূর্ণ করবে চলমান কমিটি। হবে নতুন নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে এখন বিএফডিসি পাড়া সরগরম।

কয়েকটি সূত্র থেকে জানা গেছে, এবারের নির্বাচন হবে বেশ কঠিন। নির্বাচনী ময়দানে ফিরছেন সাবেক সভাপতি চিত্রনায়ক শাকিব খান। তিনি গঠন করতে যাচ্ছেন নতুন প্যানেল। যেখানে তিনি সভাপতি ও চিত্রনায়িকা নিপুণ হবেন সাধারণ সম্পাদক প্রার্থী। অপরদিকে বর্তমান সভাপতি মিশা সওদাগর এবার নির্বাচন করছেন না। তাই সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নতুন প্যানেল তৈরি করতে চান জায়েদ খান।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান মিশা-জায়েদ প্যানেলটি আগের মতো অনুকূল পরিবেশে নেই। একে তো তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসছেন জনপ্রিয় তারকা শাকিব খান, অন্যদিকে চলতি বছর পরী মনিসহ নানা বিতর্কে তারা সমালোচিত হয়েছেন। আরো আছে সদস্যপদ বাতিল, জ্যেষ্ঠ শিল্পীদের নাম ব্যবহার করে নানা ধরনের সুবিধা হাসিল প্রভৃতি অভিযোগ।

তবে অনেক শিল্পীর দুঃসময়ে পাশে থাকায় প্রশংসিত হয়েছিলেন তারা। ডিপজল-জায়েদ খানের এবারের প্যানেলে থাকবেন রুবেল, আলেকজান্ডার বো, জয় চৌধুরীসহ বর্তমান কমিটির কয়েকজন। অন্যদিকে শাকিব খান তিনবারের সভাপতি পদে বিজয়ী। এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার দায়িত্ব পালন করেছেন।

শাকিব-নিপুণের প্যানেল থেকে দেখা যেতে পারে মৌসুমী, ফেরদৌস, পূর্ণিমা, নিরবসহ নানা প্রজন্মের আরো কয়েকজন তারকার। এদিকে নির্বাচনে নাম শোনা যাচ্ছে পরীমনিরও! তবে মামলা ও নানা বিতর্কের কারণে তার নির্বাচন করার সম্ভাবনা খুবই কম। আর নির্বাচন করলে পরী মনিকে দেখা যাবে শাকিব খানের প্যানেলে, সে বিষয়ে সন্দেহ নেই কারো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App