×

বিনোদন

এখন যেমন আছেন চিত্রনায়ক ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৩ পিএম

এখন যেমন আছেন চিত্রনায়ক ফারুক

চিত্রনায়ক ফারুক

এখন যেমন আছেন চিত্রনায়ক ফারুক

ফারুক

কিংবদন্তি চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক এ বছরের মার্চ থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা পাঠান।

তিনি জানান, ‘ফারুকের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। চিকিৎসকের সঙ্গে কথা বলেও আমি আশ্বস্ত হয়েছি। বাকিটা সৃষ্টিকর্তার অশেষ কৃপা। সবার কাছে ফারুকের সুস্থতার জন্য দোয়া চাই।’

এর আগে ২০২০ সালের অক্টোবর মাসের শেষের দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। তারপর থেকে তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকরা আগেই বলেছিলেন, বেশকিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে। সে জন্য ৩ মাস পরপর রুটিন চেকআপ করাতে হবে তাকে।

ফেব্রুয়ারি মাসে সেই চেকআপ করতেই সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু করোনার কারণে যেতে পারেননি। অবশেষে নিয়মিত চেকআপের জন্য গত ১৩ মার্চ স্ত্রী ফারহানা পাঠানকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গেলে সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। চিকিৎসকেরা তার মস্তিষ্কে একধরনের জীবাণুর সন্ধান পান। একই সময়ে রক্তে দুটি সংক্রমণও ধরা পড়ে। সে সময় জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App