×

জাতীয়

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

ওসমান ফারুক। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। ওই সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সে সময় বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর তিনি দেশে ফেরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

আখাউড়া সীমান্ত অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

পরীমনির বিরুদ্ধে মাদক মামলার শুনানি পেছাল

পরীমনির বিরুদ্ধে মাদক মামলার শুনানি পেছাল

চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ

চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App