×

ফুটবল

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:৪৫ এএম

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে বিভিন্ন দেশ। আন্তর্জাতিক উইন্ডো শেষে র‌্যাংকিংয়ে হালনাগাদ করার প্রথা ভেঙে এই মাসে শুরু হয়েছে ফিফার লাইভ র‌্যাংকিং। সাধারণত উইন্ডো শেষে র‍্যাংকিং হালনাগাদ করা হলেও, এই মাস থেকে শুরু হয়েছে লাইভ-র‍্যাংকিং। অর্থাৎ, প্রতিটি ম্যাচের ফলাফল শেষে তাৎক্ষণিকভাবে তালিকার হিসাবনিকাশ পরিবর্তিত হচ্ছে। 

বৃহস্পতিবারের ম্যাচগুলোর পর দেখা গেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল এবং বাংলাদেশের অবস্থানের অবনমন হয়েছে। 


শীর্ষ দলগুলোর অবস্থান 

আগের দিন প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অপরদিকে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই এক ধাপ নিচে নেমে তৃতীয় স্থানে চলে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বছরের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পাওয়া ব্রাজিলের পতন হয়েছে র‍্যাংকিংয়েও। পাঁচ নম্বর থেকে তারা এখন ষষ্ঠ স্থানে। ব্রাজিলের এই অবনমনে কপাল খুলেছে পর্তুগালের। মেক্সিকোর বিপক্ষে রবিবারের ম্যাচের আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দল উঠে এসেছে পঞ্চম স্থানে।

শীর্ষ দশে অন্য কোনও বড় পরিবর্তন আসেনি। যথারীতি এক নম্বর স্থানটি ধরে রেখেছে স্পেন। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। তালিকার শেষ চারটি স্থানে আগের মতোই রয়েছে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি। 


বাংলাদেশের অবস্থান 

এদিকে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে পরাজয়ের নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের র‍্যাংকিংয়ে। হাভিয়ের কাবরেরার দল আগে ১৮০তম অবস্থানে থাকলেও, দুই ধাপ পিছিয়ে বর্তমানে ১৮২ নম্বরে নেমে গেছে।

ফিফা জানিয়েছে, উইন্ডো চলাকালীন এই লাইভ রেটিং পরবর্তী ম্যাচগুলোর পর আবারও পরিবর্তিত হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে আগামী ১ এপ্রিল স্থায়ী র‍্যাংকিং প্রকাশ করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

শনিবার বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক

শনিবার বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক

মডেল মিষ্টিসহ দুজনের রিমান্ড মঞ্জুর

মডেল মিষ্টিসহ দুজনের রিমান্ড মঞ্জুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App