×

ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬

গোল্ডেন বুট-গোল্ডেন বলের দৌড়ে যারা এগিয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম

গোল্ডেন বুট-গোল্ডেন বলের দৌড়ে যারা এগিয়ে

ছবি: সংগৃহীত

ফিফা  বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল শেষে ট্রফির পাশাপাশি দেওয়া হবে টুর্নামেন্টের ব্যক্তিগত সেরা পুরস্কারগুলোও। গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস, ইয়াং প্লেয়ার, ফেয়ার প্লে এবং গোল অব দ্য টুর্নামেন্ট সবগুলো পুরস্কার নিয়েই ভক্ত মহলে চলছে আলোচনা।

আরো পড়ুন: আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার নিয়ে ফিফার তদন্ত

গোল্ডেন বুটের এই পুরষ্কারের দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এখন পর্যন্ত তাদের দুজনই ৮টি করে গোল করেছেন  এবং ৩টি করে অ্যাসিস্ট। তবে ফাইনালের পারফরম্যান্সই ঠিক করে দেবে কে জিতবেন এই পুরস্কার। যদি গোল ও অ্যাসিস্টের সংখ্যা সমান হয়ে যায় তাহলে যে ফুটবলার মাঠে কম সময় খেলবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। এই লড়াইয়ে ৬টি করে গোল নিয়ে আছেন হ্যারি কেইন, জুড বেলিংহাম ও ওসমানে দেম্বেলেও।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলের দৌড়েও এগিয়ে আছেন মেসি ও এমবাপ্পে। এ ছাড়া সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মাইকেল ওলিস, হ্যারি কেইন, জুড বেলিংহাম, আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাও।

গোল্ডেন গ্লাভসের জন্য আলোচনায় রয়েছেন ভোজিনহাও, উরুগুয়ের অরল্যান্ডো গিল এবং পর্তুগালের দিওগো কোস্তা। অন্যদিকে ইয়াং প্লেয়ার পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন স্পেনের লামিন ইয়ামাল ও পাউ কুবারসি। তাঁদের সঙ্গে রয়েছেন মেক্সিকোর গিলবার্তো মোরা এবং ফ্রান্সের দেসিরে দুয়ে।

আরো পড়ুন: আর্জেন্টিনার ‘অপয়া’ রেফারি এবার ফাইনালে

ফিফা ফেয়ার প্লে পুরস্কারের লড়াইয়ে এগিয়ে রয়েছে স্পেন, ফ্রান্স ও নরওয়ে। আর দর্শকদের ভোটে নির্ধারিত ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আন্দ্রেয়াস শিয়েলদারুপ, জুড বেলিংহাম, জুলিয়ান আলভারেজ, পেদ্রো পোরো ও এনজো ফার্নান্দেজ।

সূত্র: আল জাজিরা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App