×

ফুটবল

গোল্ডেন বুট ও বল কি খাঁটি স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:৫৬ এএম

গোল্ডেন বুট ও বল কি খাঁটি  স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই ৩ দেশের যৌথ আয়োজনে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে শুরু হয়েছে  ফিফা বিশ্বকাপের গ্রেটেস্ট শো অন আর্থ। রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আর এ ম্যাচ নিয়েই মুখিয়ে আছে বিশ্বের সকল মানুষ, কার হাতে যাবে বিশ্ব চ্যাম্পিয়নের এই ট্রফি! এ নিয়ে যেনো বিশ্বের মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। 

তবে মানুষ শুধু বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফিতেই সীমাবদ্ধ নেই। ট্রফি ছাড়াও ফুটবলারদের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের জন্য রয়েছে ‘গোল্ডেন বুট’, ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার, এগুলো নিয়েও মানুষের উৎসাহের শেষ ঙেই।

জমকালো এই সোনালি রঙের ট্রফিগুলো  কি আসলেই খাটি স্বর্ণ দিয়ে তৈরি হয়, তা নিয়ে রয়েছে ভক্ত ও দর্শক মনে নানা প্রশ্ন। স্বর্ণ নয়, বরং ব্রোঞ্জ ও পিতলের ওপর ১৮ ক্যারেট সোনার প্রলেপ মুড়ানো থাকে ট্রফিগুলোতে। সোনার প্রলেপে মুড়ানো থাকলেও ফুটবলারদের কাছে এর মর্যাদা অমূল্য।

আরো পড়ুন: দাবানলের ধোঁয়ায় স্পেনের অনুশীলন, প্রস্তুতিতে নতুন উদ্বেগ

ট্রফির নামের সঙ্গে ‘গোল্ডেন’ শব্দটি যুক্ত থাকলেও ট্রফিটি পুরোপুরি স্বর্ণ দিয়ে তৈরি না। বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয় ট্রফিগুলো, মিশ্রিত ধাতু গুলোর মধ্যে অন্যতম হলো পিতল। এরপর ট্রফিটির ওপর সোনালি প্রলেপ দেওয়া হয়। তাই দেখতে এটি খাঁটি স্বর্ণের বুটের মতো মনে হয়। প্রায় ১ কেজি ওজনের এই ট্রফি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়, যা ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান হিসেবে বিবেচিত। 

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতার হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন বুট। এই পুরষ্কার হাতিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রতি ৪ বছর পর পর ফুটবলার মাঠের লড়াইয়ে নামেন। এ পুরষ্কার সবচেয়ে বেশি গোল দাতার জন্য  এক বিশেষ স্বীকৃতি। তাই বিশ্বকাপ চলাকালীন দলগত লড়াইয়ের পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ও সমানভাবে আকর্ষণের মধ্যমণি হয়ে থাকে।

১৯৮২ খ্রিষ্টাব্দের বিশ্বকাপ থেকে দেওয়া শুরু হওয়া গোল্ডেন বুট। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জয় করতে পারেননি। ফলে প্রতিটি আসরেই সর্বোচ্চ গোলদাতার এই স্বীকৃতি নিয়ে নতুন কোনো ফুটবল তারকা নাম লেখান। কারণ, বিশ্বকাপের মতো বিশাল এই মঞ্চে সর্বোচ্চ গোলদাতার মর্যাদা একজন খেলোয়াড়কে ফুটবল ইতিহাসে স্থায়ীভাবে জায়গা করে দেয়। গোল্ডেন বুটের বাজারমূল্য ফিফা কখনও প্রকাশ করেনি। ফলে প্রকৃত মূল্য নিয়ে কিছুটা রহস্য রয়েই গেছে।

এর আগে, ২০২২ খ্রিষ্টাব্দে কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে হ্যাটট্রিকসহ পুরো টুর্নামেন্টে ৮ গোল করেছিলেন তিনি।

আরো পড়ুন: গোল্ডেন বুটের সমীকরণ বদলাতে পারে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

এবার ২০২৬ বিশ্বকাপে সেই সম্মান কার হাতে উঠবে, তা নিয়ে আলোচনা চলছে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, লাউতারো মার্টিনেজ, ভিনিসিয়াস জুনিয়রসহ অনেক তারকা ফুটবলারের দিকে নজর থাকবে সমর্থকদের। শেষ পর্যন্ত কে সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনালি বুট নিজের করে নেন, তার উত্তর মিলবে আগামী ১৯ জুলাই।

একই সঙ্গে বিশ্বকাপ আসরের সেরা ফুটবলার পান গোল্ডেন বল। ফিফা টেকনিক্যাল কমিটির তৈরি করা শর্টলিস্ট থেকে মিডিয়া প্রতিনিধিদের ভোটের মাধ্যমে এই বিজয়ী নির্ধারণ করা হয়।

অন্যদিকে, ফিফা বিশ্বকাপের গোল্ডেন বলও খাটি স্বর্ণ দিয়ে তৈরি নয়, ব্রোঞ্জের ওপরে ১৮ ক্যারেট স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হয় এই গোল্ডেন বল। তাই স্বর্ণের পরিমাণ থাকে খুবই অল্প পরিমাণে। এর বেশিরভাগ অংশই অন্য ধাতুর তৈরি। গোল্ডেন বল ট্রফির দাম নিয়েও ফিফা কোনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

২০১৪ এবং ২০২২ খ্রিষ্টাব্দে একমাত্র ফুটবলার হিসেবে আর্জেন্টিনার লিওনেল মেসি দুইবার গোল্ডেন বল জিতেছেন। একই সঙ্গে ফিফার আরো এক মর্যাদাপূর্ণ পুরস্কার ফিফার গোল্ডেন গ্লাভস। যা সেরা গোলকিপারকে দেওয়া হয়।

আরো পড়ুন: আত্মসম্মান রক্ষার লড়াইয়ে দৃষ্টি গোল্ডেন বুটের ওপরও

১৯৯৪ খ্রিষ্টাব্দে এ পুরস্কার প্রথম চালু হয়। রাশিয়ার কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনের সম্মানে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। এর নামও ছিল লেভ ইয়াশিনের অ্যাওয়ার্ড। ২০১০ খ্রিষ্টাব্দে এর নাম বদলে ‘গোল্ডেন গ্লাভস’ হয়। ২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এই পুরস্কারেও খাটি কোনো স্বর্ণ থাকে না। সাধারণত ব্রোঞ্জের তৈরি হয়। এর উপর সোনার প্রলেপ করা থাকে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে স্পেনকে ফিরিয়ে আর্জেন্টিনার হয়েছিলেন মেসি

যেভাবে স্পেনকে ফিরিয়ে আর্জেন্টিনার হয়েছিলেন মেসি

সিএনজি অটোরিকশা চলাচলে সিএমপির নির্দেশনা

সিএনজি অটোরিকশা চলাচলে সিএমপির নির্দেশনা

গোল্ডেন বুট ও বল কি খাঁটি  স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

গোল্ডেন বুট ও বল কি খাঁটি স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App