×

ফুটবল

ফাইনালে কোন দলের পক্ষে স্কালোনির স্প্যানিশ পরিবার?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

ফাইনালে কোন দলের পক্ষে স্কালোনির স্প্যানিশ পরিবার?

স্কালোনি ও তার পরিবার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ জিততে পারলে কোচ লিওনেল স্কালোনির হাতে উঠবে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। তবে প্রতিপক্ষ স্পেন হওয়ায় ফাইনালটি তার পরিবারের জন্যও হয়ে উঠেছে বিশেষ আবেগের।

স্কালোনি জানিয়েছেন, তার স্ত্রী ও দুই ছেলের জন্ম স্পেনে হলেও তারা সবাই ফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন করবেন।

ফাইনালের আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার স্ত্রী এবং আমার ছেলেরা অবশ্যই আমাদের, অর্থাৎ আর্জেন্টিনার পক্ষেই থাকবে। আমার স্ত্রী স্প্যানিশ হলেও সে খুব ভালো করেই জানে আমার ভেতরে কী আছে এবং এই দলের জন্য আমি কতটা অনুভব করি। আর আমার ছেলেদের কথা তো বলাই বাহুল্য।’

আরো পড়ুন: যেভাবে স্পেনকে ফিরিয়ে আর্জেন্টিনার হয়েছিলেন মেসি

২০০৮ সালে স্পেনের মায়োর্কায় স্কালোনির সঙ্গে পরিচয় হয় এলিসা মনতেরোর। সে সময় ইতালির ক্লাব লাৎসিও থেকে ধারে মায়োর্কায় খেলতে গিয়েছিলেন আর্জেন্টাইন এই কোচ। পরিচয়ের পর সেখানেই শুরু হয় তাদের সংসার। ২০১২ সালে জন্ম নেয় বড় ছেলে ইয়ান এবং ২০১৬ সালে ছোট ছেলে নোয়া। দুজনেরই জন্ম মায়োর্কায়।

স্পেনে জন্ম হলেও বাবার প্রভাবেই ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক হয়ে ওঠে ইয়ান ও নোয়া। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা উদযাপনের সময় বাবার সঙ্গে আকাশি-সাদা জার্সি গায়ে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গেছে তাদের।

তবে স্কালোনির পরিবারের সবার সমর্থন একদিকে নয়। বিশেষ করে তার স্ত্রীর স্বজনদের জন্য ফাইনালটি হবে আবেগের বড় পরীক্ষা।

আরো পড়ুন: আত্মসম্মান রক্ষার লড়াইয়ে দৃষ্টি গোল্ডেন বুটের ওপরও

এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘মায়োর্কায় আমাদের পরিবারের অন্য সদস্যরাও আছেন, যাদের হৃদয় নিশ্চয়ই দুই ভাগ হয়ে থাকবে। তাদের জন্য এটি সত্যিই কঠিন একটি পরিস্থিতি, আর আমি সেটি বুঝতে পারি। তবে যাই হোক, শেষ পর্যন্ত তারা খুশিই থাকবে।’

স্কালোনির স্ত্রীর পরিবারের সদস্যরা সবাই মায়োর্কার বাসিন্দা। তাই স্বাভাবিকভাবেই তাদের সমর্থন থাকবে স্পেনের প্রতি। তবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও পরিবারের অন্য অংশের আনন্দে তারাও স্বস্তি খুঁজে পাবেন বলেই বিশ্বাস বিশ্বচ্যাম্পিয়ন এই কোচের।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে ফাইনালের মঞ্চে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইয়ামালের বাবা

যে কারণে ফাইনালের মঞ্চে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইয়ামালের বাবা

এলডিসি উত্তরণে সময় বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

এলডিসি উত্তরণে সময় বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

কুয়েতে একের পর এক হামলা, বিমানে ভয়াবহ শিডিউল বিপর্যয়

কুয়েতে একের পর এক হামলা, বিমানে ভয়াবহ শিডিউল বিপর্যয়

কেন পদত্যাগ করলেন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক

কেন পদত্যাগ করলেন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App