×

ফুটবল

প্রতিশোধের ফাইনাল, নাকি স্পেনের নতুন ইতিহাস?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম

প্রতিশোধের ফাইনাল, নাকি স্পেনের নতুন ইতিহাস?

ছবি: সংগৃহীত

২০১৮ সালের ২৭ মার্চ। স্পেনের বিপক্ষে মাঠে নেমে ৯০ মিনিট শেষে স্কোরবোর্ডে ভেসে উঠেছিল স্পেন ৬, আর্জেন্টিনা ১। ফুটবল বিশ্বের অন্যতম বড় শক্তি আর্জেন্টিনাকে সেদিন যেন ছিন্নভিন্ন করে দিয়েছিল লা রোজা। আট বছর পর ভাগ্য আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে এই দুই দলকে। তবে এবার কোনো প্রীতি ম্যাচ নয়, এবার বিশ্বকাপের ফাইনাল। প্রশ্ন একটাই, আর্জেন্টিনা কি পারবে সেই অপমানের প্রতিশোধ নিতে?

সেদিন আর্জেন্টিনার জন্য সবকিছুই ভুল হচ্ছিল। লিওনেল মেসি চোটের কারণে মাঠে ছিলেন না। আর সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগায় স্পেন। ইসকো করেছিলেন হ্যাটট্রিক। দিয়েগো কস্তা, থিয়াগো আলকানতারা আর ইয়াগো আসপাসও গোলের দেখা পান। শেষ পর্যন্ত ৬-১ গোলের জয়ে আর্জেন্টিনাকে ইতিহাসের অন্যতম বড় হার উপহার দেয় স্পেন। ম্যাচ শেষে সমালোচনায় ভেঙে পড়েছিল পুরো আর্জেন্টিনা দল।

আরো পড়ুন: ফাইনালে কোন দলের পক্ষে স্কালোনির স্প্যানিশ পরিবার?

তবে ২০১৮ সালের সেই আর্জেন্টিনা আর আজকের আর্জেন্টিনা এক নয়। লিওনেল স্কালোনির অধীনে বদলে গেছে পুরো দল। কোপা আমেরিকা, ফাইনালিসিমা, ২০২২ বিশ্বকাপ একটার পর একটা শিরোপা জিতে তারা প্রমাণ করেছে, বড় ম্যাচ কীভাবে জিততে হয়। এবারও টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে স্পেনও দুর্দান্ত ছন্দে। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বিশ্বকাপেও একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। মাঝমাঠে তাদের বলের নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং আর দলগত ফুটবল সব মিলিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়ংকর দলগুলোর একটি স্পেন।

আরো পড়ুন: বুকভাঙা কষ্ট নিয়েই আজ মুখোমুখি হবে ফ্রান্স-ইংল্যান্ড

তবে একটা বিষয় পরিষ্কার ৬-১- এর সেই ম্যাচের সঙ্গে এই ফাইনালের কোনো মিল নেই। কারণ সেদিন ছিল একটি প্রীতি ম্যাচ, আর এবার বিশ্বকাপের ফাইনাল। এখানে এক মুহূর্তের জাদু, একটি ভুল কিংবা একজন তারকার অসাধারণ পারফরম্যান্সই বদলে দিতে পারে পুরো ইতিহাস।এবার তাই কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের একটাই আশা, আট বছর আগের সেই অপমানের জবাব কি এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেই দেবে মেসির আর্জেন্টিনা? নাকি স্পেন আবারও নীল-সাদাদের স্বপ্ন ভেঙে দেবে? উত্তর মিলবে ফাইনালের ৯০ মিনিটেই।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে ফাইনালের মঞ্চে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইয়ামালের বাবা

যে কারণে ফাইনালের মঞ্চে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইয়ামালের বাবা

এলডিসি উত্তরণে সময় বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

এলডিসি উত্তরণে সময় বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

কুয়েতে একের পর এক হামলা, বিমানে ভয়াবহ শিডিউল বিপর্যয়

কুয়েতে একের পর এক হামলা, বিমানে ভয়াবহ শিডিউল বিপর্যয়

কেন পদত্যাগ করলেন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক

কেন পদত্যাগ করলেন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App