×

ফুটবল

যে কারণে ফাইনালের মঞ্চে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইয়ামালের বাবা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

যে কারণে ফাইনালের মঞ্চে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইয়ামালের বাবা

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের চোখ এখন ফাইনালের মঞ্চে। আর্জেন্টিনা বনাম স্পেনের এই মহাযুদ্ধের রোমাঞ্চ যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠের বাইরের কিছু ঘটনা জন্ম দিয়েছে চরম কৌতুহলের।

গ্যালারিতে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। কোনো রাজনৈতিক কারণ নয়, এর পেছনে রয়েছে লাতিন আমেরিকার এক ফুটবল কুসংস্কার, যাকে তারা বলে 'কাবালা'।

আরো পড়ুন: গোল্ডেন বুট ও বল কি খাঁটি স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী

১৯৯০ সালের বিশ্বকাপে প্রেসিডেন্ট মাঠে যাওয়ার পর হেরেছিল আর্জেন্টিনা। এরপর থেকেই প্রেসিডেন্টদের ধরা হয় 'মুফা' বা অপয়া! তাই দলের জয়ের ধারা ধরে রাখতেই এবার মাঠে যাচ্ছেন না মিলেই।

কুসংস্কারের মারপ্যাঁচে যখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, তখন স্প্যানিশ শিবিরেও এক অদ্ভুত রহস্য। স্পেনের তুরুপের তাস ল্যামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই কি থাকবেন ফাইনালের গ্যালারিতে? ইউরো কাপে গ্যালারি মাতালেও, এবার তাঁর আসা নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা।

গুঞ্জন রয়েছে, অতীতে কাতালুনিয়ায় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত হামলার পর থেকে স্প্যানিশ মিডিয়া ও নিরাপত্তা কর্মীরা তাঁর জনসমক্ষে আসা নিয়ে বেশ সতর্ক। যদি শেষ পর্যন্ত মুনির নাসরাউই গ্যালারিতে না আসেন, তবে তা হবে কেবলই তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও ফুটবল ফেডারেশনের প্রোটোকলের কারণে।

আরো পড়ুন: প্রতিশোধের ফাইনাল, নাকি স্পেনের নতুন ইতিহাস?

একদিকে প্রেসিডেন্টের অন্ধবিশ্বাস, অন্যদিকে ইয়ামালের বাবার নিরাপত্তা রহস্য। মাঠের বাইরের এই নাটক কি ফাইনালের উত্তেজনায় নতুন রঙ ছড়াবে? কে হাসবে শেষ হাসি? স্পেন নাকি আর্জেন্টিনা?

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত ব্যানার যেভাবে পৌঁছাল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত ব্যানার যেভাবে পৌঁছাল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে, থাকবে যেসব বিষয়

পাঁচ মাস পূর্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে, থাকবে যেসব বিষয়

ফিফার ওপর চটলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

ফিফার ওপর চটলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App