×

ফুটবল

ফিফার ওপর চটলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম

ফিফার ওপর চটলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

ছবি: সংগৃহীত

১৯৬২ সালে ব্রাজিলের গড়া টানা দু’বার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি স্পর্শ করার লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে এই মেগা ফাইনালের আগে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার ঠাসা সূচি ও নানা আনুষ্ঠানিকতা নিয়ে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি।

আটলান্টার সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে বিদায় করে নিউজার্সিতে পা রাখতেই আর্জেন্টিনাকে বাধ্যতামূলক অনুশীলন ও প্রচারমাধ্যমের মুখোমুখি হতে হয়। ফাইনালের মহাযুদ্ধের আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি ক্ষোভ প্রকাশ করে জানান, যেখানে ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রামের ভীষণ প্রয়োজন ছিল, সেখানে ফিফার অনমনীয় সূচির বাধ্যবাধকতায় তাদের অনাকাঙ্ক্ষিত সময়েও মাঠে নেমে অনুশীলন করতে হয়েছে।

আরো পড়ুন: যে কারণে ফাইনালের মঞ্চে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইয়ামালের বাবা

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-কে দেওয়া এক বক্তব্যে স্কালোনি বলেন, ‘আমরা কেবল এখন একটু বিশ্রাম পাচ্ছি। কারণ গতকাল রাত ১১টার দিকে এখানে পৌঁছেছি। অথচ আজ এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে তাড়াহুড়ো করে একটি সেশন শেষ করতে হয়েছে, যেখানে কৌশলগত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ ছিলো না।’

তীব্র তাপদাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় অনুশীলনে নামতে বাধ্য হয় বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য ফিফার এমন সিদ্ধান্ত এবারই প্রথম নয়। এর আগেও টুর্নামেন্টের নকআউট পর্বের ঠাসা সূচি ও ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রামের অভাব নিয়ে একাধিকবার সুর চড়িয়েছিলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।

মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘টুর্নামেন্ট যত শেষের দিকে যায়, খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন তত বাড়ে। কিন্তু এখানে ঘটছে ঠিক উল্টোটা।’    

সেই সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনা কোচ আরো বলেন, ‘আমরা মায়ামির প্রচণ্ড গরমে খেলেছি, আর পর দিনই দুপুরে আবার ম্যাচ খেলতে হয়েছে। বিশ্রামের এই সময়টুকু মোটেও আদর্শ নয়। আমার মনে হয়, মিসর আমাদের চেয়ে কিছুটা বেশি পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে। ব্যবধান হয়তো খুব বেশি নয়, কিন্তু বিশ্বকাপের শেষ দিকে বিশ্রামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

মেগা ফাইনালের আগের সংবাদ সম্মেলনেও নিজের আগের অবস্থানেই অনড় ছিলেন স্কালোনি। আর্জেন্টাইন কোচের মতে, মাত্র ১৫ দিনের ব্যবধানে পঞ্চম ম্যাচে মাঠে নামার আগে এই মুহূর্তে দলের সামনে সবচেয়ে বড় পরীক্ষা ও চ্যালেঞ্জ হলো ফুটবলারদের ক্লান্তি আর শারীরিক ধকল কাটিয়ে উঠা।

আরো পড়ুন: প্রতিশোধের ফাইনাল, নাকি স্পেনের নতুন ইতিহাস?

লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন পুরোপুরি বিশ্রাম ও পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি। এরপর খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। দলের কয়েকজন এখনো শতভাগ ফিট নয়। তাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখে আমরা নিজেদের স্বাভাবিক খেলার ধরন বজায় রাখার চেষ্টা করব।’

প্রসঙ্গত, আগামী রোববার নিউজার্সির ঐতিহ্যবাহী মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মহাযুদ্ধে ইউরোপীয় পরাশক্তি স্পেনের মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ফাইনালে আলবিসেলেস্তেরা যদি স্প্যানিশদের বধ করতে পারে, তবে ১৯৬২ সালে পেলের ব্রাজিলের পর ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে দীর্ঘ ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের এক অনন্য ও অমর কীর্তি গড়বে লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

ফায়ার সার্ভিস ডিজি সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

আখাউড়ায় মন্দিরে চুরি, পণ্য উদ্ধার করে বুঝিয়ে দিলো পুলিশ

আখাউড়ায় মন্দিরে চুরি, পণ্য উদ্ধার করে বুঝিয়ে দিলো পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App