×

ফুটবল

রাজধানীর যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের ফাইনাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম

রাজধানীর যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের ফাইনাল

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষ্যে রাজধানীর মানুষের যেনো উচ্ছ্বাস, উত্তেজনার কোনো কমতি নেই। ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীরা বিভিন্ন পরিকল্পনা করছে। কেউ ভাবছে পরিবারের সঙ্গে ফাইনাল খেলা দেখার, আবার কেউ ভাবছে বন্ধু-বান্ধব নিয়ে বাইরে বড় পর্দায় উপভোগ করবে। সে কথা মাথায় রেখেই ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই)বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই বিশ্বকাপের ফাইনাল।

তাহলে চলুন জেনে নেওয়া যাক রাজধানীর কোথায় বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে পারবেন।

টিএসসি: বিশ্বকাপ ফাইনালের আমেজ উপভোগ করতে এটা হতে পারে সেরা জায়গা। কোকাকোলা বাংলাদেশের সহায়তায় এখানে প্রতিবারের মত এবারেও হাজার হাজার সমর্থক একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।

হাজী মুহম্মদ মহসীন হল: বিশ্বকাপের ফাইনাল উপলক্ষ্যে এখানে বিশেষ আয়োজন করা হয়েছে, যেখানে অতিথি হিসেবে থাকবেন জাতীয় দলের তারকা ফুটবলার জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।

জগন্নাথ হল: বিশ্ববিদ্যালয় এলাকার পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা রয়েছে জগন্নাথ হল ও পুরো হলপাড়া এলাকা জুড়ে।

মিরপুর: মিরপুরের বাসিন্দারা এই ফাইনাল উপভোগ করতে যেতে পারেন মিরপুর সিটি ক্লাব মাঠ অথবা মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে। 

আরো পড়ুন: ফাইনালের ভাগ্য বদলে দিতে পারে যে ৫ মুহূর্ত

বনানী:  আকাশের নিচে খেলা দেখার চমৎকার ব্যবস্থা রাখা হয়েছে বনানীবাসীদের জন্য। কামাল আতাতুর্ক পার্কে বিশ্বকাপ ফাইনাল দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যেখানে ম্যাচ শুরুর আগে থাকছে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের গায়ক সঞ্জয়ের সরাসরি গান পরিবেশনা।

পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টার: আরাম প্রিয় মানুষ বা হট্টগোল পছন্দ করে না এমন মানুষেরে বড় পর্দায় খেলা উপভোগ করতে চাইলে যেতে পারেন পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টারে। বিশ্বকাপ উপলক্ষ্যে এসব জায়গায় খেলা দেখার বিশেষ ব্যাবস্থা থাকে। 

এছাড়াও রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, গুলশানের দ্য আলট্রাস ফেস্টিভ্যাল, লেকশোর গ্র্যান্ড (গুলশান-২), হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ও ক্রাউন প্লাজাসহ বেশ কিছু পাঁচতারকা হোটেলে বড় পর্দায় ফাইনাল দেখার সুব্যবস্থা রয়েছে।

আরো পড়ুন: বিশ্বসেরার শেষ লড়াই আজ

গুলশান-১-এ পুলিশ প্লাজার পাশে অবস্থিত ‘এলিট কনভেনশন হল’, তেজগাঁওয়ের ‘আর্টিসান ওয়াচ পার্টি’ এবং মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে অবস্থিত ‘আইসিসিএল কনভেনশন হলে’ বড় পর্দায় সরাসরি খেলা দেখার বিশেষ আয়োজন ও ব্যবস্থা রয়েছে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App