×

ফুটবল

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:২৩ এএম

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের তিক্ত স্মৃতি এখনো ভুলতে পারেননি লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে পরাজয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে সেই হতাশা পেছনে রেখে আবারও ক্লাব ফুটবলে মনোযোগ দিয়েছেন তিনি। বুধবার (২৯ জুলাই) ইন্টার মায়ামির অনুশীলনে দেখা গেছে বিশ্বসেরা এই ফুটবলারকে।

বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হারের ১০ দিন পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দেন মেসি। ক্লাবটির প্রকাশিত ভিডিওতে তাকে দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে অনুশীলন মাঠে প্রবেশ করতে দেখা যায়।

গত ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের পর পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ শহর রোজারিওতে ফিরে গিয়েছিলেন মেসি। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লিখেছিলেন, এই পরাজয়ের কষ্ট গভীর এবং তা কাটিয়ে উঠতে সময় লাগবে।

আরো পড়ুন : এবার নতুন ভূমিকায় রোনালদো

৩৯ বছর বয়সী মেসি এবারও বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়। জাতীয় দলের হয়ে ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তও জানাননি আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

মেসির অনুপস্থিতির সময়ে ইন্টার মায়ামির প্রধান কোচ ও তার দীর্ঘদিনের বন্ধু গিয়ের্মো হোয়োস জানিয়েছিলেন, মেসি ও রদ্রিগো দে পলের ফেরার নির্দিষ্ট সময়সূচি নেই। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে পুনরুদ্ধারের জন্য সময় দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বকাপ শেষে দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ায় এমএলএস অল-স্টার ম্যাচে অংশ নেননি মেসি ও দে পল। লিগ কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় দুজনকেই এ ম্যাচ থেকে অব্যাহতি দেয়।

তবে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির প্রত্যাবর্তনের দিনক্ষণ এখনো নিশ্চিত হয়নি। আগামী শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এরপর বুধবার লিগস কাপে মেক্সিকোর সান লুইসের মুখোমুখি হবে দলটি। সবকিছু ঠিক থাকলে এই দুই ম্যাচের যেকোনো একটিতে মাঠে ফিরতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট- মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট- মার্কেট বন্ধ

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App