×

ফুটবল

পাঁচ সন্তানের পর অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

পাঁচ সন্তানের পর অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা!

ছবি: সংগৃহীত

প্রায় এক দশকের সম্পর্ক, পাঁচ সন্তান এবং গত বছরের বাগদানের পর এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান দাবি করেছে, আগামী শনিবার (৮ আগস্ট) পর্তুগালের মাদেইরা দ্বীপে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য মাদেইরার রাজধানী ফুনশালের ঐতিহাসিক ফুনশাল ক্যাথেড্রালকে বেছে নিয়েছেন এই তারকা জুটি। পাঁচ শতাব্দীরও বেশি পুরোনো এই গির্জাটি রোনালদোর জন্মভূমির অন্যতম ঐতিহাসিক স্থাপনা।

আরো পড়ুন: হিব্রু ভাষায় পোস্ট করে তোপের মুখে রোনালদোর হবু স্ত্রী

স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার জন্য ক্যাথেড্রালটি একটি বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। অতিথিদের আপ্যায়নের জন্য কাছাকাছি অবস্থিত বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলও বুক করা হয়েছে। হোটেল সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, শুক্রবার ও শনিবার হোটেলের দুটি ফ্লোর এবং কয়েকটি বার এলাকা সাধারণ অতিথিদের জন্য বন্ধ থাকবে।

রোনালদো ও জর্জিনার পরিচয় ২০১৬ সালে। এরপর থেকেই তারা বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা দম্পতিদের একজন। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক।

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ২০২৫ সালের ১১ আগস্ট নিজেদের বাগদানের ঘোষণা দেন তারা। জর্জিনা ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন, যেখানে তার হাতে দেখা যায় বড় আকৃতির হীরার আংটি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আংটির সম্ভাব্য মূল্য ছিল ৬ থেকে ১২ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।

আরো পড়ুন: ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির বাধা হয়ে দাঁড়ালেন যে ২ নারী

ছবির ক্যাপশনে জর্জিনা লিখেছিলেন, “হ্যাঁ, রাজি। এই জীবনেও, পরবর্তী সব জীবনেও।”

এর আগে রোনালদো একাধিকবার বলেছিলেন, উপযুক্ত সময় এলে তিনি বিয়ে করবেন। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত। একজন ঘনিষ্ঠ বন্ধু তাকে আংটিটি দিয়েছিলেন। ঠিক তখনই তাদের দুই ছোট মেয়ে ঘরে এসে বাবাকে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা বলে। সন্তানদের সেই কথাকেই শুভ সংকেত হিসেবে নিয়ে আর দেরি না করে জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেন তিনি।

তবে এখনো রোনালদো বা জর্জিনা কেউই বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। ফলে দ্য সান-এর প্রকাশিত তথ্যের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেদনটি সঠিক হলে আগামী শনিবারই আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত এই তারকা জুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেরা অভিনেত্রীর পুরস্কার, যা বললেন বুবলী

সেরা অভিনেত্রীর পুরস্কার, যা বললেন বুবলী

মহানবী (সা.) যে ৭ কাজ করতে বলেছেন

মহানবী (সা.) যে ৭ কাজ করতে বলেছেন

জেমসের গানে নস্টালজিয়ায় ভাসল প্যারিস, উৎসবে মাতলেন প্রবাসীরা

জেমসের গানে নস্টালজিয়ায় ভাসল প্যারিস, উৎসবে মাতলেন প্রবাসীরা

সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে যা করতে পারবেন, যা পারবেন না

সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে যা করতে পারবেন, যা পারবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App