×

ফুটবল

চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারল রিয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারল রিয়াল

ছবি: সংগৃহীত

ডিন হুয়সেনের বড় ভুলের খেসারত দিতে হলো রিয়াল মাদ্রিদকে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে হোসে মরিনিওর দল। এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের ধারাও থেমেছে রিয়ালের। চলতি মৌসুমে ঘরের মাঠে এটি তাদের প্রথম পরাজয়।

২২ মিনিটে টনি মার্তিনেসের লম্বা পাস থেকে বল পেয়ে হুয়সেনের সঙ্গে দৌড়ে এগিয়ে যান টনি মার্তিনেস। স্প্যানিশ ডিফেন্ডার গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ব্যাকপাস দিতে গিয়ে বলের গতি কমিয়ে ফেলেন। সেই সুযোগে বল দখলে নিয়ে গোল করেন মার্তিনেস।

দ্বিতীয় গোলেও রক্ষণভাগের দুর্বলতা প্রকাশ পায় রিয়ালের। ৬১ মিনিটে সাবেক রিয়াল ফরোয়ার্ড মারিয়ানো দিয়াজের পাস থেকে বল পেয়ে হুয়সেনকে পেছনে ফেলে এগিয়ে যান আনহেল পেরেজ। কোর্তোয়াকে কাটিয়ে বল জালে পাঠিয়ে আলাভেসের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

গোল শোধে মরিয়া রিয়াল ৬৯ মিনিটে ব্যবধান কমায়। জুড বেলিংহামের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন কিলিয়ান এমবাপে। এরপর সমতায় ফেরার একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। শেষ দিকে কার্লোস এসপির হেড পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় রিয়ালকে।

ম্যাচের শেষ দিকে আরও বড় ধাক্কা খায় স্বাগতিকরা। পেনাল্টির দাবিতে বক্সে পড়ে যান বেলিংহাম। প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দিলেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল করেন রেফারি। উল্টো ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইংলিশ মিডফিল্ডারকে। ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি।

এই হারে লা লিগার পয়েন্ট তালিকায় ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল। ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ, আর ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। অন্যদিকে জয়ের পর ১৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে আলাভেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি

চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারল রিয়াল

চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারল রিয়াল

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েলি আরব দল

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েলি আরব দল

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ৪০ বারের বেশি কাঁপল ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ৪০ বারের বেশি কাঁপল ক্যালিফোর্নিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App