×

সরকার

পুলিশ ‘পাল্টে ফেলতে’ মতামত চেয়ে বিজ্ঞপ্তি, জানাবেন যেভাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

পুলিশ ‘পাল্টে ফেলতে’ মতামত চেয়ে বিজ্ঞপ্তি, জানাবেন যেভাবে

ছবি: ভোরের কাগজ

অন্তর্বর্তী সরকার দেশের পুলিশ বাহিনীকে জনস্বার্থ ও সেবামুখী হিসেবে পুনর্গঠন করার প্রক্রিয়া শুরু করেছে। সেই লক্ষ্যে জনসাধারণ কেমন পুলিশ চায় সে বিষয়ে মতামত দেয়ার জন্য পুলিশ সংস্কার কমিশন (পিআরসি) অনুরোধ জানিয়েছে।  

আগামী ১৫ নভেম্বরের মধ্যে গুগল ফরমে https://forms.gle/kcXcL247eTbp3fHk6 এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েব সাইটে (www.prc.mhapsd.gov.bd) প্রবেশ করে ‘আমরা কেমন পুলিশ চাই’ বিষয়ে একটি প্রশ্নমালা পূরণ করে জনসাধারণকে তাদের মূল্যবান মতামত প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে। 

আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, মতামত গোপন রাখা হবে এবং এটি শুধু পুলিশ সংস্কারের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।

তথ্য বিবরণীতে আরো বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে কিছু পুলিশ সদস্যের সাম্প্রতিক সহিংস ভূমিকা দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত হওয়ায় পুলিশের সংস্কার এখন সময়ের দাবি। সুতরাং, সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে এবং এর কার্যক্রম এখন চলছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App