×

সরকার

ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার, খুবই ব্যথিত বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার, খুবই ব্যথিত বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা মোটেই সঠিক নয়।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটেনের অলপার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে যা বলেছে, তাতে বাংলাদেশ খুবই ব্যথিত। খুবই কষ্ট পেয়েছে। ৫ আগস্টের পর বেশি মানুষ মারা গেছে–এমন তথ্য প্রকাশ করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

৫ আগস্টের পরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও জুলাই গণহত্যা, ছাত্র-জনতার ওপর গুলি চালানো ইস্যুতে অলপার্টি পার্লামেন্টারি গ্রুপ ছিল নিশ্চুপ। এটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এত শিক্ষার্থীর মৃত্যুর কথা কোথাও তারা উল্লেখ করেনি। একদমই করেনি।

তিনি বলেন, সেখানে বলা হয়েছে ৫ আগস্টের আগে মাত্র ২৮০ জন মারা গেছে আর মোট সংখ্যা এক হাজারের বেশি। এটি সম্পূর্ণ মিথ্যা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App