×

সরকার

সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য একটি পে-কমিশন গঠন করা হয়েছে। কমিশন দেশের রাজনৈতিক, আর্থিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের কাছে একটি প্রস্তাব দেবে।

জুলাই মাসে গঠিত এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সূত্রের খবর, নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা করার সম্ভাবনা নেই। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং অর্থনৈতিক সংকটের কারণে নির্বাচন আগে ঘোষণার সুযোগ নেই বলে জানা গেছে।

পে-কমিশনের প্রতিবেদন জমা হলে সরকার তার সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবে, যা ক্ষমতায় আসা নতুন সরকার বাস্তবায়ন করবে। এই পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘভাতা প্রাপ্য থাকবেন।

আরো পড়ুন : ডাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আদালত

কমিশন ১৪ আগস্ট তার প্রথম সভা করেছে। সভায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার প্রভাব বিবেচনা করে নতুন বেতন কাঠামো কতটা কার্যকর হবে, তা নিয়ে আলোচনা করা হয়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি বিবেচনা করে সময়োপযোগী বেতন কাঠামো ঘোষণা করা হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে থাকায় বাস্তবায়ন হবে নতুন সরকার আসার পর।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App