×

বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

ফাইল ছবি

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীতে আয়োজিত ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনগুলোর যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে তাৎক্ষণিকভাবে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা, অঙ্গসংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিব এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতারা অংশ নেন।

তিনি বলেন, ‘আমরা পহেলা ডিসেম্বর মাসব্যাপী বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি একটু বড় সমাবেশের মাধ্যমে করতে চাই। আমরা আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই আমাদের এ প্রস্তুতি সভা ছিল।’

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখনো সহিংসতার পথ থেকে সরে আসেননি। তার নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

রিজভী বলেন, বিএনপির নেতা-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। এরই মধ্যে নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে কৃষক দলের দুজন রয়েছেন। উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ সমালোচিত হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠনের বিষয়টিও তুলে ধরেছেন।

প্রতিবেশী দেশের এক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না।

১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের নির্যাতনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে বাংলাদেশের মানুষ কোনো আপস করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যালন ডি’অর? আই ডোন্ট কেয়ার: বেলিংহ্যাম

ব্যালন ডি’অর? আই ডোন্ট কেয়ার: বেলিংহ্যাম

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

আদালতপাড়ায় আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবী হাসপাতালে

আদালতপাড়ায় আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবী হাসপাতালে

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App