×

সরকার

অন্তর্বর্তীকালীন ১৩৩ অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:২২ পিএম

অন্তর্বর্তীকালীন ১৩৩ অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানিয়েছেন, সংবিধান ও জনআকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে দলটি সুপারিশ করবে না।

আরো পড়ুন : দেশজুড়ে তেলের সংকট, বন্ধ পেট্রল পাম্প

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে গত ১৫ মার্চ গঠিত বিশেষ কমিটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্বও এই কমিটিকে দেওয়া হয়েছে। কমিটি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে।

এর আগে, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

ফরিদপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

মব করে আসামি ছিনতাই, ‘চাবি পাঠিয়ে’ হাতকড়া উদ্ধার

মব করে আসামি ছিনতাই, ‘চাবি পাঠিয়ে’ হাতকড়া উদ্ধার

ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গৃহপালিত পশু দিচ্ছেন কাশ্মীরিরা

ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গৃহপালিত পশু দিচ্ছেন কাশ্মীরিরা

৮ দিনে যমুনা সেতুতে টোল আদায় ১৮ কোটি টাকা

৮ দিনে যমুনা সেতুতে টোল আদায় ১৮ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App