×

সরকার

নৌপরিবহনমন্ত্রী

২০২৯ সালে মধ্যে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম

২০২৯ সালে মধ্যে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

ছবি: সংগৃহীত

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ২০২৯ সালের মধ্যে চালু হবে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। এই বন্দরটি শুধু দেশের বাণিজ্যের সক্ষমতাই বাড়াবে না, বরং ভবিষ্যতে এটি আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ‘হাব’ হিসেবে গড়ে উঠবে বলেও জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

নৌপরিবহনমন্ত্রী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে প্রায় ১৬ মিটার গভীরতার নৌ-চ্যানেল এবং আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এই বন্দরটি চালু হলে বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় ৮ হাজার ২০০ টিইইউ ধারণক্ষমতার কনটেইনারবাহী জাহাজ এবং প্রায় ১ লাখ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। 

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে বর্তমানে আসা জাহাজের তুলনায় প্রায় চার গুণ বেশি ধারণক্ষমতার জাহাজ সরাসরি বার্থিং নিতে পারবে। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রানজিট কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

দ্য ডিসেন্ট এর প্রতিবেদন একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App