×

সরকার

শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারলে আবারও নেওয়া হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারলে আবারও নেওয়া হবে

ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ত্রুটি থাকায় সংশ্লিষ্ট দুটি প্রশ্নে সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সম্পূরক প্রশ্নে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, বৈরী আবহাওয়ার মধ্যে পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হলো না কেন।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা দেশের প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। বন্যা পরিস্থিতির কারণে আগেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ পুরো বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্যদিকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসনের মতামতের ভিত্তিতেই অন্যান্য বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়ার সিদ্ধান্ত হয়।

তিনি জানান, পরীক্ষা আয়োজনের আগে ৬৪ জেলার পুলিশ সুপার, আট বিভাগের বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখা হয়েছিল। সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন: এইচএসসি পরীক্ষা চলবে: ঢাকা বোর্ড চেয়ারম্যান

শিক্ষামন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে থাকলেও পরদিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পানিতে তলিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এছাড়া ওই কেন্দ্রে এক পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তার জন্য শুকনো পোশাকের ব্যবস্থা করা হয় এবং অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ত্রুটির বিষয়ে তিনি বলেন, প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কাজ দুই বছর আগে শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই এসব প্রশ্ন প্রস্তুত করা হয়েছিল। তবে প্রশ্নে ভুল শনাক্ত হওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মার্জিয়া বেগমের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কৃষি শিক্ষাকেন্দ্রিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির আইন ভেটিংয়ের কাজ চলছে। ভবিষ্যতে সেখানে আন্তর্জাতিক মানের একটি ‘স্কুল অব এগ্রিকালচার’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন: ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যেসব এলাকায় দুর্যোগ বা প্রশাসনিক সমস্যার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি, সেসব ক্ষেত্রে প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ, তারা যেন পড়ার টেবিলে ফিরে যায়। তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা এবং দুর্যোগ মোকাবিলায় আমরা তাদের চেয়েও বেশি উদ্বিগ্ন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই

নাহিদ ইসলাম আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই

সরকারি চেক জালিয়াতি: চাকরি গেলো তিন সরকারি কর্মচারীর

সরকারি চেক জালিয়াতি: চাকরি গেলো তিন সরকারি কর্মচারীর

রামগড়ে ২৮টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

রামগড়ে ২৮টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

পর্যটকদের জন্য মীরসরাইয়ের সব ঝরনা উন্মুক্ত

পর্যটকদের জন্য মীরসরাইয়ের সব ঝরনা উন্মুক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App