×

সরকার

বিশ্বকাপ সম্প্রচারে সরকারি তহবিল থেকে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:২২ পিএম

বিশ্বকাপ সম্প্রচারে সরকারি তহবিল থেকে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে সরকারি তহবিল থেকে খরচ প্রায় শূন্যের কোঠায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্যমন্ত্রী বলেন, ফিফার কাছ থেকে এবার ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছিল। চারটি গণমাধ্যমে খেলাটি সফলভাবে সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে হয়তো ৩ থেকে ৪ কোটি টাকার একটা ঘাটতি হতে পারে, তবে বিজ্ঞাপনের আয় থেকে পুরোপুরি উঠে আসবে। ফলে বলা যায়, এবার সরকারি তহবিল থেকে খরচ প্রায় শূন্যের কোঠায়।

আরো পড়ুন: শুধুমাত্র চেতনার কারণে অনেককে হয়রানি করা হয়েছে

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বিগত ও বর্তমান সরকারের খরচের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের বিশ্বকাপে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কেনার পর বিশাল অঙ্কের দুর্নীতি হলেও, এবার সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা ছিল খেলা দেখানোর ক্ষেত্রে কোনোভাবেই জনগণের টাকা খরচ করা যাবে না।

২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের দুর্নীতির অভিযোগ এনে জহির উদ্দিন স্বপন বলেন, কাতার বিশ্বকাপে  স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় বিগত শেখ হাসিনা সরকারের আমলে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে বলে জানান তিনি।

আরো পড়ুন: কাতার বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতির তদন্ত দুদকে পাঠানো হবে

তিনি বলেন,  সে সময় ফিফাকে চুক্তির পুরো টাকা পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App