×

সরকার

মির্জা ফখরুল

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা

ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে বলে ন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস স্মরণে তথ্য ভবনে প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন: আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে লতিফ সিদ্দিকীকে 

মির্জা ফখরুল বলেন, যারা ভোল পাল্টিয়েছে তারা এখন বেশি অপকর্মে লিপ্ত। সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজের কিছুই বদলাইনি, আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে। পরিবর্তন বলতে কেবল তারেক রহমান, তিনি চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের। সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে।

বিএনপি মহাসচিবের মতে, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলেই ক্ষমতাসীনদের মধ্যে একটি রসায়ন কাজ করে ক্ষমতাকে আকড়ে ধরার, এই ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে তরুণরা। জুলাইয়ের ত্যাগ ধারণ, পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে। বিএনপি এই সমাজটাকে পাল্টে দিতে চায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

স্থানীয় বিএনপির বিরোধ ও নিরাপত্তা ইস্যুতে বন্ধ ১২৫ বছরের নৌকাবাইচ

স্থানীয় বিএনপির বিরোধ ও নিরাপত্তা ইস্যুতে বন্ধ ১২৫ বছরের নৌকাবাইচ

রাষ্ট্রপতি-শহিদ মুগ্ধর পরিবারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি-শহিদ মুগ্ধর পরিবারের সাক্ষাৎ

জালে নেই ইলিশ, ভরা মৌসুমেও খালি হাতে ফিরছে জেলে

জালে নেই ইলিশ, ভরা মৌসুমেও খালি হাতে ফিরছে জেলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App