×

স্বাস্থ্য

করোনায় টানা ১৯ দিন মৃত্যুশূন্য, শনাক্ত বেড়ে ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৪:৫৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি, এ নিয়ে টানা ১৯ দিন করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন। তবে এ সময় নতুন শনাক্ত বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জন। সোমবার (৮ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪০ শতাংশ বলেও জানায় অধিদফতর। এ দিন সুস্থ হয়েছেন ২৭২ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৪৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪১৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৩ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App