×

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, মৃত্যু ৩ জনের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, মৃত্যু ৩ জনের

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে যা একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। সোমবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ৪৯২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫৪ জনই বরিশাল বিভাগের। এর মধ্যে বরগুনাতেই ৬৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় বরিশাল বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৪৮ জনের। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি জুলাইয়ে এখন পর্যন্ত ২ হাজার ৪৬৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬ জন মারা গেছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App