×

স্বাস্থ্য

জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ২০৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ২০৬

ছবি : সংগৃহীত

চলতি বছরের জুলাই মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন রোগী। সংশ্লিষ্টদের আশঙ্কা, সামনের দিনগুলোতে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে শুধু জুলাই মাসেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। আর চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংস্থাটি।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ২০২৬ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে।

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

শুধু মৃত্যুই নয়, আক্রান্তের সংখ্যাতেও জুলাই মাস শীর্ষে রয়েছে। এ মাসে মোট ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এর আগে জুন মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App