×

ইতিহাস ও ঐতিহ্য

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:২২ এএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

প্রজন্ম থেকে প্রজন্মে চিন্তা, চেতনা আর প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো ইতিহাস। এই ইতিহাসই আমাদের দেখায় নতুন নতুন দিগন্তের পথ। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, আজকের এই দিনটিতেই পৃথিবীতে এসেছিলেন অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব, ঘটেছিল বিশ্ব কাঁপানো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা।

রোববার (১২ জুলাই) ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ মহররম, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

ঘটনাবলী

৭১১ - তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।

১০৯৬ - পিটার দি হারমিট এর অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌছায়। তারা এখানে আর একটি দলের সাথে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়।

১১০৯ - ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১২৩৩ - ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।

১৪৪২ - আলফনসো নেপলসের রাজা হন।

১৫৪৩ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।

১৫৭৬ - হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৫৮০ - স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।

১৬৭৪ - শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।

১৭০০ - গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৯১২ - আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯২০ - কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্‌ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।

১৯৪০ - ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।

১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।

১৯৪১ - মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাঞ্জানিয়া।

১৯৭৫ - ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।

১৯৭৫ - ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১৯৯০ - রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েল্তসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।

১৯৯১ - সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।

১৯৯৩ - জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।

১৯৯৮ - ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। ম্যাচটি সারা বিশ্বে ১,৭০০ কোটি লোক প্রত্যক্ষ করে।

২০০০ - একটি গাড়ি বোমা হামলায় স্পেনের মাদৃদে নয় জন ব্যক্তি আহত হন। এজন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী দল ETA কে দায়ী করা হয়।

জন্ম

১৭৩০ - জোসিয়া ওজেউড, ইংল্যান্ডের পটুয়া।

১৮১৭- হেনরি ডেভিড থরো মার্কিন প্রকৃতিবাদী, কবি, দার্শনিক।

১৮৪৫ - যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, বাঙালি সংস্কৃত পণ্ডিত,চিন্তাবিদ,সাংবাদিক ও জনপ্রিয় জীবনীগ্রন্থের প্রণেতা।

১৮৫৪ - জর্জ ইস্টম্যান, আমেরিকান উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা।

১৮৬৩ - আলবেয়ার কালামেত্ত, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ ।

১৮৬৫ - জর্জ ওয়াশিংটন কার্ভার, আফ্রো-আমেরিকান বিজ্ঞানী, আমেরিকার দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নত সাধন করেন।

১৮৬৯ - শ্যামসুন্দর চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক।

১৯০৪ - পাবলো নেরুদা,১৯৭১ সালে সাহিত্যে নোবেলজয়ী চিলির কবি,কূটনীতিজ্ঞ ও রাজনীতিক।

১৯০৯ - বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।

১৯১৩ - উইলিস ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।

১৯২১ - সুকুমারী ভট্টাচার্য,প্রাচীন ভারতীয় সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির বিদগ্ধ গবেষক ও প্রখ্যাত অধ্যাপক।

১৯৩৭ - লিওনেল জস্‌পাঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬৫ - সঞ্জয় মাঞ্জরেকার, ভারতীয় টেস্ট ক্রিকেটার।

১৯৭৮ - টোফার গ্রেস, মার্কিন অভিনেতা।

১৯৯০ - রেচেল ব্রসনাহ্যান, মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী।

১৯৯৭ - মালালা ইউসুফজাই, পাকিস্তানি শিক্ষা অধিকার ও নারী শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

মৃত্যু

১০৭৩ - সন্ত জন গুয়ালবার্ট

১৮০৪ - মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিল্টন।

১৯৯১ - ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী

১৯২৬ - ইংরেজ পুরাতাত্ত্বিক গায়ট্রুড বেল।

১৯৯৯ - রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।

১৯৯৯ - রাজেন্দ্র কুমার, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা।

২০১৩ - অমর গোপাল বসু, বাঙালি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী, বিশ্ববিখ্যাত অডিও ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা বোস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তৃতীয় দফায় মার্কিন হামলায় কাঁপলো ইরান

তৃতীয় দফায় মার্কিন হামলায় কাঁপলো ইরান

আজও থামছে না বৃষ্টি, ৫ জেলায় পাহাড় ধসের ঝুঁকি

আজও থামছে না বৃষ্টি, ৫ জেলায় পাহাড় ধসের ঝুঁকি

শেষ বাঁশিতেও মিলেনি ফয়সালা, অতিরিক্ত সময়ে দুই দল

শেষ বাঁশিতেও মিলেনি ফয়সালা, অতিরিক্ত সময়ে দুই দল

টানা বৃষ্টিতে ধুয়ে গেল ঢাকার দূষণ, শীর্ষে কোন দেশ?

টানা বৃষ্টিতে ধুয়ে গেল ঢাকার দূষণ, শীর্ষে কোন দেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App