×

ভারত

বাংলাদেশে ট্রেনের মাথায় চড়ে ভাইরাল ভারতীয় যুবক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

বাংলাদেশে ট্রেনের মাথায় চড়ে ভাইরাল ভারতীয় যুবক!

এক কোটি বারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। ছবি : সংগৃহীত

বাংলাদেশে এসে একেবারে ট্রেনের মাথায় চড়ে সফর করলেন এক ভারতীয় যুবক। প্রতিবেশী দেশের যুবকের এহেন কীর্তিতে ইতোমধ্যেই হইচই পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটেজিয়ানরা। খবর আনন্দবাজার পত্রিকার।

ভাইরাল সেই ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন। এক কোটি বারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। ভারতীয় ওই যুবকের নাম রাহুল গুপ্ত। 

গ্রামে বাস বা ভ্যানের মাথায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করার দৃশ্য মাঝেমধ্যেই দেখা যায়। তবে বাংলাদেশে এসে একেবারে ট্রেনের মাথায় চড়ে সফর করলেন ওই ভারতীয় যুবক। 

সেই ভিডিওতে দেখা গিয়েছে, রেললাইন দিয়ে ছুটে চলেছে একটি ট্রেন। দু’পাশে হু-হু করে পেরিয়ে যাচ্ছে পথঘাট, বাজার, মানুষজন। আর ট্রেনের একেবারে সামনের অংশের মাথায় শুয়ে রয়েছেন এক যুবক। তাকে বলতে শোনা গিয়েছে, ‘বন্ধুরা, আমি বাংলাদেশে এসে ট্রেনের মাথায় চড়ে যাচ্ছি। কিন্তু আপনারা কেউ এই কাজ করবেন না। এই কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ।’ 

ভারতীয় যুবক রাহুল গুপ্ত ইনস্টাগ্রামের একজন কন্টেন্ট ক্রিয়েটার। ১৫ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তার। তার ওই ভিডিও দেখে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। মজা করে এক জন লিখেছেন, ‘যমরাজ নিশ্চয়ই ওই দিন ছুটিতে ছিলেন।’

আরো পড়ুন : ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাবেন ট্রাম্প!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App