×

ভারত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, “অনেকে বলতেন, এই সরকারে কেউ পদত্যাগ করে না। কিন্তু দুনিয়া নত হয়, নত করানোর মানুষ দরকার।”

শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন দিপকে। সাম্প্রতিক সময়ে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে যে আন্দোলন গড়ে ওঠে, তার অন্যতম নেতৃত্বে ছিলেন তিনি।

সিজেপির নেতৃত্বে শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের প্রধান দাবিগুলোর একটি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও অভিজিৎ দিপকে বারবার স্পষ্ট করে বলেছিলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলনের সমাধান সম্ভব নয়।

অবশেষে শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিলে সেটিকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন দিপকে ও তার সমর্থকেরা। তবে সিজেপি ইতোমধ্যে জানিয়েছে, তাদের বাকি দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে দুই কেজি ইয়াবা!

মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে দুই কেজি ইয়াবা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App