×

ভারত

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ছবি: সংগৃহীত

দিল্লির সত্য নিকেতনে একটি ছয়তলা ভবন ধসের ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ৭৫ শয্যার পেয়িং গেস্ট আবাসন হিসেবে ব্যবহৃত ভবনটি দুপুর দেড়টার দিকে ধসে পড়ে। ভবনটির মালিক গুরুগ্রামে থাকেন।

সত্য নিকেতন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছে অবস্থিত এবং এখানে বহু ছাত্রছাত্রী বাস করেন।

আরও পড়ুন: ইসরায়েলে চার সশস্ত্র গোষ্ঠীসহ সমন্বিত হামলার প্রস্তুতি ইরানের

পুলিশ জানিয়েছে, স্থানীয় তদন্তে জানা গেছে, এটি ৪০-৫০ বছরের পুরনো একটি ভবন, যেখানে একটি বেজমেন্ট এবং পাঁচটি উপরের তলা ছিল এবং এটি পিজি (পেয়িং গেস্ট) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। ঘটনাটি ঘটার সময় বেজমেন্টে মেরামতের কাজ চলছিল।

দিল্লি পুলিশ, এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস এবং ডিডিএমএ-র দলগুলো ফায়ার টেন্ডার ও ক্যাটস অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। 


এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে অন্তত ৫০ জন ছাত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, যেহেতু রোববার ছিল, তাই তাদের বেশিরভাগই 'বাড়িতে' ছিল। ঘটনাস্থলে উপস্থিত এক ছাত্র সংবাদ সংস্থা এএনআই-কে জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনেছেন। আরেক প্রত্যক্ষদর্শী ধসে পড়া ভবনটিকে 'হোস্টেল ডেজ' নামের ছেলেদের একটি পিজি (পেয়িং গেস্ট) হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

দেখা গেছে, ভবন এলাকায় বিশাল জনসমাগম হয়েছে এবং দমকলকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করছেন। স্থানীয়রা উদ্ধারকারী দল ও যন্ত্রপাতির আসার অপেক্ষা না করে নিজেদের হাতেই ধ্বংসস্তূপ খুঁড়তে শুরু করে।

বিজেপির বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থলে গিয়েছেন। তিনি বলেন, ‘ধ্বংসস্তূপের ভেতর থেকে কিছু শিক্ষার্থী এখনও ফোন করছে এবং মনে হচ্ছে আরো কিছু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন।’

সাংবাদিকদের তিনি জানান, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য এখানে এসে এই ভবনের পিজিগুলোতে থাকত। ভবনটি ধসে পড়েছে। ভবনটির ধ্বংসস্তূপের ভেতরে পাঁচ, দশ নাকি বিশজন শিক্ষার্থী রয়েছেন সেটি বলা মুশকিল। কিন্তু এটা নিশ্চিত, শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে আছে। উদ্ধার কার্যক্রম চলছে।’

এখন পর্যন্ত দুইজন ছাত্রকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শর্মা।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারা পাচ্ছেন সুদসহ কৃষিঋণ মওকুফ

কারা পাচ্ছেন সুদসহ কৃষিঋণ মওকুফ

উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, ১৭টি সিলগালা

অভিযান উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, ১৭টি সিলগালা

সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা

সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App