×

আন্তর্জাতিক

কিয়েভের কাছে তিনটি শহরে অব্যাহত বোমাবর্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১১:৩৭ পিএম

কিয়েভের কাছে তিনটি শহরে অব্যাহত বোমাবর্ষণ

ফাইল ছবি

রাজধানী কিয়েভের উত্তরপশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ চলছে বলে দাবি ইউক্রেনের কর্তৃপক্ষের। ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দেবার চেষ্টা করছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, রুশ সৈন্যরা পশ্চিম ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তিনি আরো হুঁশিয়ার করে দেন যে রুশবাহিনী কৃষ্ণসাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসাতে বোমাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে। বেশ কিছুদিন ধরে অবরুদ্ধ হয়ে থাকা খারকিভ শহরে আবারও বেসামরিক অবকাঠামোর ওপর গোলাবর্ষণ করা হয়েছে বলে খবর আসছে।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App