×

আন্তর্জাতিক

পাকিস্তানে সংসদ শুরু, প্রধানমন্ত্রী হওয়ার পথে শাহবাজ শরীফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১২:৩৪ পিএম

পাকিস্তানে সংসদ শুরু, প্রধানমন্ত্রী হওয়ার পথে শাহবাজ শরীফ

শাহবাজ শরীফ। ফাইল ছবি

পাকিস্তানে বহুল আলোচিত সংসদ অধিবেশন শুরু হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা ইমরান খানের পদত্যাগের বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ায় দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল- এন) নেতা শাহবাজ শরীফ। খবর জিও নিউজের।

শনিবার রাতে জাতীয় পরিষদের ১৩ ঘণ্টার অধিবেশন শেষে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব হারানোর পর এমনটাই ধারণা করছেন দেশটির বিশ্লেষকরা।

আজ সোমবার (১১ এপ্রিল) দেশটির স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১২টা) সংসদের অধিবেশন শুরু হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে শাহবাজ শরীফই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। এর আগে তিনি জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ছিলেন।

শাহবাজ শরীফের বড়ভাই নওয়াজ শরীফও পাকিস্তানের তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। সর্বশেষ ২০১৭ সালে দুর্নীতির কারণে তাকে অযোগ্য ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। বর্তমানে নওয়াজ লন্ডনে অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিনে ইসলামী ব্যাংকের ডিপোজিট বাড়ল ৫০০ কোটি টাকা

২ দিনে ইসলামী ব্যাংকের ডিপোজিট বাড়ল ৫০০ কোটি টাকা

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App