×

আন্তর্জাতিক

প্রথমবারের মতো ইরানের ড্রোন ব্যবহার করেছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৮ পিএম

প্রথমবারের মতো ইরানের ড্রোন ব্যবহার করেছে রাশিয়া

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো ইরানের ড্রোন ব্যবহার করেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, খারকিভের কুপিয়ানস্কে তারা ইরানের তৈরি একটি শহিদ-১৩৬ ড্রোন ভূপাতিত করেছে। এরপরই যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হলো রাশিয়া যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন মোতায়েন করেছে। খবর আল জাজিরার।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শহিদ-১৩৬ ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নির্দেশ করছে, রাশিয়া ইউক্রেনের অঞ্চলে অধিক দূরবর্তী স্থানে হামলা করার বদলে কৌশলগত হামলা চালানোর চেষ্টা করছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, অস্ত্র শক্তি হ্রাস পাওয়ায় রাশিয়া এখন ইরান ও উত্তর কোরিয়ার মতো অত্যাধিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের কাছে ধর্না দিয়েছে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় ইরানের কাছ থেকে কয়েকশ ড্রোন কিনছে রাশিয়া। যদিও ওই সময় রাশিয়া-ইরান দুই দেশ এ বিষয়ে মুখ খোলেনি বা অস্বীকার করেছে। কিন্তু এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহারের আলামত পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App