×

আন্তর্জাতিক

প্যারিসে ৩ কুর্দি হত্যার ঘটনায় বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ এএম

প্যারিসে ৩ কুর্দি হত্যার ঘটনায় বিক্ষোভ

ছবি: সংগৃহীত

প্যারিসে ৩ কুর্দি হত্যার ঘটনায় বিক্ষোভ
প্যারিসে ৩ কুর্দি হত্যার ঘটনায় বিক্ষোভ
প্যারিসে ৩ কুর্দি হত্যার ঘটনায় বিক্ষোভ

তিনজন কুর্দিকে হত্যার জেরে ফ্রান্সের প্যারিসে সহিংস বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা শহরের রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন। আগুন দেয়া হয়েছে অনেক গাড়িতে। এ সময় সংঘাত থামাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্যারিসে কুর্দিদের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও একটি রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। হামলার পর ৬৯ বছর বয়সী একজন শেতাঙ্গকে গ্রেপ্তার করা হয়। বিদেশিদের ঘৃণা করেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি। হামলা চালাতে একটি পিস্তল ব্যবহার করেছেন তিনি। এছাড়া, তার কাছ থেকে দুটি ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়েছে। খবর সিএনএন, বিবিসির।

ওই হামলার পরপরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, লোকজন গাড়ির জানালা ভাঙচুর করছেন। অনেকে আবার এসব গাড়িতে আগুন দিচ্ছেন। পরে শনিবার কয়েক শ কুর্দি নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হন। সেখান থেকে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার ওই ব্যক্তির একজন অবসরপ্রাপ্ত ট্রেনচালক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বর্ণবিদ্বেষের অভিযোগ আনা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছিল। গত বছরে প্যারিসের একটি শরণার্থী শিবিরে তিনি তলোয়ার নিয়ে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গতকালের হামলার কয়েক দিন আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৩ সালে জানুয়ারিতে প্যারিসে কুর্দিদের ওপর হামলার ঘটনা ঘটে। সেবার তিন কুর্দি নারী মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের রহস্য এখনো সুরাহা করতে পারেনি ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টির দিকে ইঙ্গিত করে ফ্রান্সে কুর্দি ডেমোক্রেটিক কাউন্সিলের একজন আইনজীবী বলেন, কুর্দিরা আবার আতঙ্কিত হয়ে পড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App