×

আন্তর্জাতিক

‘বাবা-ভাইকে ফিরে পেতে চান প্রিন্স হ্যারি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৪:৫২ পিএম

https://www.youtube.com/watch?v=38XRGhwLGoA

আত্মজৈবনিক গ্রন্থ ‘স্পেয়ার’-এ একাধিক গোপন তথ্য ফাঁস করেছেন প্রিন্স হ্যারি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রিন্স হ্যারি। তিনি জানান, বাবা রাজা তৃতীয় চার্লস ও ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে সম্পর্ক নিয়ে আরেকটি বই লেখার মতো যথেষ্ট তথ্য তার কাছে আছে।

জানা গেছে, ঘরের খবর পুরোটুকু ফাঁস করেননি তিনি। কিছু কিছু বিষয়ে পাঠকের কাছে গোপন করেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেশ কিছু পারিবারিক বিষয় গোপন রেখেছি। কেননা এসব বিষয় প্রকাশ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে কোনো দিন ক্ষমা করবে না। খবর বিবিসির।

হ্যারি আরো বলেন, বাবা রাজা তৃতীয় চার্লস ও ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে সম্পর্ক নিয়ে আরেকটি বই লেখার মতো যথেষ্ট তথ্য আছে তার কাছে।

গত ১০ জানুয়ারি বাজারে আসা আত্মজৈবনিক গ্রন্থ ‘স্পেয়ার’ নিয়ে প্রিন্স হ্যারি আরো বলেন, বইটির প্রথম খসড়া ছিলো আলাদা। তখন সেটি ছিলো ৮০০ পৃষ্ঠার। এখন ৪০০ পৃষ্ঠায় রূপ নিয়েছে। স্বাভাবিকভাবে অনুমিত হচ্ছে, ভবিষ্যতে আরেকটি বইও প্রকাশ করতে প্রিন্স হ্যারি। তবে তা নাকচ করে দিয়ে প্রিন্স হ্যারি বলেন, আমার, আমার বাবা ও ভাইয়ের মধ্যে কিছু ঘটনা আছে। আমি চাই না বিশ্ব তা জানুক। কারণ আমি জানি এমনটি হলে আমাকে ক্ষমা করবেন না তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App