×

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে চিঠি পাঠাল ওয়াগনার গ্রুপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৪:৩১ পিএম

হোয়াইট হাউসে চিঠি পাঠাল ওয়াগনার গ্রুপ

ছবি: সংগৃহীত

রাশিয়ার সমালোচিত ভাড়াটে সশস্ত্র গোষ্ঠী ওয়াগনারকে অপরাধী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর কারণ জানতে চেয়ে শনিবার হোয়াইট হাউসে এক খুদে বার্তা পাঠিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সহযোগী গোষ্ঠী হিসেবে কাজ করছে ওয়াগনার। সশস্ত্র গোষ্ঠীটিকে 'আন্তর্জাতিক অপরাধী সংগঠন' মনোনীত করার কথা শুক্রবার জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। তিনি বলেন, 'এটি একটি অপরাধী সংগঠন, যা ব্যাপকভাবে নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত।' খবর রয়টার্সের।

রয়টার্সের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যবসায়ী ইয়েভজেনি প্রিগোজিনের নিয়ন্ত্রণাধীন ওয়াগনার গ্রুপের প্রায় ৫০ হাজার যোদ্ধা ইউক্রেনে লড়াই করছে। এদের অন্তত ৮০ শতাংশকে রাশিয়ার কারাগার থেকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসন আরও জোরদারে প্রতিষ্ঠানটি রাশিয়ার মিত্র উত্তর কোরিয়া থেকেও অস্ত্র সরবরাহ করেছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যদিও বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করে একে ভিত্তিহীন এবং গুজব বলছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওয়াশিংটন ২০১৭ সালে এবং গত ডিসেম্বরেও ওয়াগনার গ্রুপের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সংগঠনটির অস্ত্রের ওপর আধিপত্য কমিয়ে আনতে এ পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতোই সিরিয়া, লিবিয়া, সুদানসহ অন্যান্য কিছু দেশেও সক্রিয় থাকার দাবিতে ২০২১ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নও সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App