×

আন্তর্জাতিক

সিকিমে তুষারধসে প্রাণ গেলো ৭ পর্যটকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৫:০৩ পিএম

সিকিমে তুষারধসে প্রাণ গেলো ৭ পর্যটকের

ছবি: সংগৃহীত

ভারতের সিকিমের নাথু লা মাউন্টেন পাস এলাকায় তুষারধসে সাত পর্যটকের মৃত্যু হয়েছে। তুষারধসের সময় ওই এলাকায় দেড়শরও বেশি পর্যটক ছিলেন বলে জানা গেছে

মঙ্গলবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে এ তুষারধসের ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি তুষারধসের কবলে পড়ে। এতে গাড়ি থেকে পর্যটকেরা খাদে পড়ে যান।

ঘটনাস্থলে ইতোমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনী, সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন ও পর্যটন দপ্তর যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। আহতদের গ্যাংটকের হাসপাতালে নেয়া হচ্ছে।

নাথুলা পাস চীনের সীমান্তে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে এটি জনপ্রিয়। এ দুর্ঘটনার পরে এক প্রান্তে ৩৫০ জন্য, অন্য প্রান্তে ৪৫০ জনের মতো পর্যটক আটকে আছেন বলে জানিয়েছে প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App