×

আন্তর্জাতিক

তাইওয়ানকে ঘিরে আবার চীনের সামরিক মহড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১০:৩৮ এএম

তাইওয়ানকে ঘিরে আবার চীনের সামরিক মহড়া

ছবি: সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন তিন দিনের চীন সফর শেষ হতেই সামরিক মহড়া চালুর ঘোষণা দিল চীন। শনিবার (8 এপ্রিল) চীন তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু হয়ে এ মহড়া তিনদিন চলবে। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন।

গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেসময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষে মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট এবার ক্যালিফোর্নিয়ায় গিয়ে মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন। খবর সিএনএন

চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড মহড়ার ঘোষণা দিয়েছে শনিবার (৮ এপ্রিল) শুরু হওয়া এ মহড়া আগামী সোমবার (১০ এপ্রিল) পর্যন্ত চলবে। তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের জলরাশির আকাশসীমায় চীনের যুদ্ধবিমানগুলো মহড়ায় অংশ নেয়ার কথা রয়েছে। পিএলএ’র ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

আ.লীগ নেতাদের নির্বাচনে আসা নিয়ে যা বললেন শাহে আলম

আ.লীগ নেতাদের নির্বাচনে আসা নিয়ে যা বললেন শাহে আলম

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App