×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ: ফুলছে জার্মানির অস্ত্র ব্যবসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৫:৩৮ পিএম

ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, সে সময়ে ফুলেফেঁপে উঠছে জার্মানির অস্ত্র ব্যবসা।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) নিউজ আউটলেটে এ খবর জানানো হয়েছে। আউটলেটে বো হয়েছে, গত বছর অস্ত্র রপ্তানিতে জার্মানি ষষ্ঠ স্থানে ছিল। প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, এরপর যথাক্রমে ফ্রান্স, রাশিয়া, চীন এবং ইতালি। খবর আনাদোলু, ব্লুমবার্গের।

বিপরীত সূত্র জানায়, ২০২২ সালে জার্মানি মোট ৮৯০ কোটি ডলারের অস্ত্র রপ্তানি করে। এর মধ্যে শুধু ইউক্রেনেই রপ্তানি হয় ২৪০ বিলিয়ন ডলারের অস্ত্র।

এর আগে এসআইপিআরআই অপর প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বদলে গেছে বিশ্বের অস্ত্র রপ্তানির হিসাবনিকাশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক রাশিয়ার অবিশ্বাস্য পতন ঘটেছে। আরও চাঙ্গা হয়েছে যুক্তরাষ্ট্রের বাজার। আমদানিকারক দেশের তালিকায় ওপরের দিকে উঠে এসেছে ইউক্রেন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই ইউরোপের দেশগুলো বাড়িয়ে দিয়েছে অস্ত্র আমদানি। আগ্রাসনের পর থেকে অস্ত্র আমদানি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। অস্ত্র আমদানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে পৌঁছে গেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App