×

আন্তর্জাতিক

জুস নিয়ে কাড়াকাড়ি, তরুণী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৬:৫৬ পিএম

জুস নিয়ে কাড়াকাড়ি, তরুণী গ্রেপ্তার

প্রতীকী ছবি

আপেলের জুস কাড়াকাড়ির ঘটনায় যুক্তরাষ্ট্রের এক তরুণী একটি বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করেছেন। পরে বিমানবন্দরের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই তরুণীকে গ্রেপ্তারের নথিতে বলা হয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মকর্তাদের ওপর হামলা চালান ১৯ বছর বয়সের মাকিয়াহ কোলম্যান নামের ওই তরুণী। খবর দ্য ইনডিপেন্ডেন্টের।

এদিকে, আদালতের নথিতে বলা হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার কাছে আপেলের জুস পাওয়া যায়। নিরাপত্তা কর্মকর্তারা আপেলের জুস কেড়ে নেয়ায় কোলম্যান বিরক্ত হন।

বিমানে কোনো ধরনের জুসই পরিবহনের নিয়ম নেই। কিন্তু জুস কেড়ে নেয়ার পর ১৯ বছর বয়সের ওই তরুণী চিৎকার করতে শুরু করেন ও ডাস্টবিন থেকে আপেল জুস তুলে নেয়ার চেষ্টা করেন। এ সময় টিএসএর একজন কর্মকর্তা তাকে বাধা দেন। এর পরপরই কোলম্যান সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের ওপর হামলা চালান। তিনি একজন নিরাপত্তা কর্মীর কনুইয়ে কামড় দেন, একজনের মাথায় আঘাত করেন ও তৃতীয় একজনের চুলের ঝুঁটি ধরে টানাহেঁচড়া করেন।

এর কয়েক মিনিটের মধ্যে ফোয়েনিক্স পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে গ্রেপ্তার করে। পরে কোলম্যানকে সাড়ে চার হাজার ডলার জরিমানা করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে কয়েকটি অপরাধের অভিযোগ আনীত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App