×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১১:৪১ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি, নিহত ২

ছবি: রয়টার্সের

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার রিচমন্ডে একটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান চলাকালে এর বাইরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি গুলি চালিয়েছেন। এতে নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও পাঁচজন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুন) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর- রয়টার্স ও নিউ ইয়র্ক পোস্টের।

রিচমন্ড পুলিশপ্রধান রিক এডওয়ার্ড সংবাদ সম্মেলনে জানান, হঠাৎ গুলির শব্দে ভিড়ের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে যে দুই ব্যক্তি নিহত হয়েছেন তাদের বয়স যথাক্রমে ১৮ ও ৩৬ বছর।

রিক জানান, গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে। অন্যরা ৩১, ৩২, ৫৫ ও ৫৮ বছর বয়সী। এদের মধ্যে ৩১ বছর বয়সী তরুণের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি মহামারির মতো অবস্থা তৈরি করেছে বন্দুক হামলা। এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা বেড়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

দুদক ‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App