×

আন্তর্জাতিক

ইতিহাসে প্রথম নারী প্রধান পাচ্ছে মার্কিন নৌবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০১:০৭ পিএম

ইতিহাসে প্রথম নারী প্রধান পাচ্ছে মার্কিন নৌবাহিনী
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নারীকে নৌবাহিনীর প্রধান হিসেবে মনোনয়ন দেয়ার ঘোষোণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ওই নারীর নাম অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি। শুক্রবার (২১ জুলাই) প্রেসিডেন্টের তরফ থেকে আসে এ ঘোষণা। খবর: এপির। এই প্রসঙ্গে বাইডেন বলেন, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন। এই মনোনয়ন চূড়ান্ত হলে লিসা হবেন-যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। তবে এ জন্য মার্কিন সিনেটে লিসার এ নিয়োগের অনুমোদন পেতে হবে। যদিও পেন্টাগন প্রধানের সুপারিশপ্রাপ্তদের তালিকায় ছিলেন না লিসা। তবে নৌবাহিনীর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। আর এ অভিজ্ঞতার জেরেই হয়তো লিসাকে বেছে নিয়ে ইতিহাস গড়তে চান প্রেসিডেন্ট বাইডেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App