×

আন্তর্জাতিক

রাশিয়ার গ্রামে গুচ্ছবোমা ব্যবহার করেছে কিয়েভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৫:৩১ পিএম

রাশিয়ার গ্রামে গুচ্ছবোমা ব্যবহার করেছে কিয়েভ

গুচ্ছবোমা। ছবি: সংগৃহীত

ইউক্রেন রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামে গুচ্ছবোমা দিয়ে হামলা চালিয়েছে বলে অঞ্চলটির গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ শনিবার (২২ জুলাই) জানিয়েছেন।

গ্ল্যাডকভ টেলিগ্রামে লিখেছেন, ঝুরাভলেভকার বসতিতে বড় আকারের আক্রমণের সময় কিয়েভ বাহিনী কমপক্ষে তিনটি ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।

গভর্নরের মতে, গ্রামে ২১টি আর্টিলারি শেল এবং ১০ রাউন্ড মর্টারও ছোড়া হয়েছিল। পাশাপাশি হামলায় একটি কামিকাজে ড্রোনও ব্যবহার করে হয়েছে। তবে গোলাগুলির ফলে ঝুরাভলেভকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়াও ছোট কামান, মর্টার ও ড্রোন হামলা একই দিনে বেলগোরোদ অঞ্চলের আরো অন্তত এক ডজন বসতিকে লক্ষ্য করেছে বলে গ্ল্যাডকভ উল্লেখ করেছেন।

ইলেক-পেনকোভকা গ্রামে ১২টি পরিবার একটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভবনগুলোর সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালাগুলো ভেঙে গেছে জানিয়ে গভর্নর বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App