×

আন্তর্জাতিক

ওয়াগনারে চলছে সেনা নিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১২:৩১ পিএম

ওয়াগনারে চলছে সেনা নিয়োগ

ভাড়াটে সেনা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, গ্রুপটিতে নতুন করে সেনা নিয়োগ চলছে।

ভিডিওতে সামরিক পোশাক পরিহিত অবস্থায় রাইফেল হাতে একটি মরুভূমিতে দাঁড়িয়ে তাকে কথা বলতে দেখা যায়।

সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি ওয়াগনারের সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছেন প্রিগোশিন। খবর আল-জাজিরার।

প্রিগোশিন সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেন, ওয়াগনার সব মহাদেশে রাশিয়ার গৌরব বাড়াতে অবদান রেখেছে। এখন আফ্রিকার মানুষকে আরও বেশি মুক্ত ও খুশি করতে এবং তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে। আমরা ইসলামিক স্টেট, আল-কায়েদাসহ সব দস্যুর জীবনকে দুঃস্বপ্নে পরিণত করব।

তিনি বলেন, ওয়াগনার গ্রুপ সেনা নিয়োগ অব্যাহত রেখেছে। সেই সঙ্গে যারা এই সেনা সরবরাহকারী গ্রুপে যুক্ত হতে চান, তাদের যোগাযোগ করার জন্য ভিডিওতে একটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, আফ্রিকার কোনো জায়গায় দাঁড়িয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রিগোশিন। তিনি বলেন, এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি। তবে সবকিছু আমাদের পছন্দমতো রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App