×

আন্তর্জাতিক

গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১১:৩৯ এএম

গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৩০
গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুই আবাসিক এলাকায় শনিবার (২১ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

এর মধ্যে দক্ষিণ গাজার রাফাহ সিটিতে কয়েকটি আবাসিক ভবনে হামলায় ১৪ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। অনেকে এখনও ধংসস্তুূপের নিচে নিখোঁজ রয়েছেন। আর গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হন।

অন্যদিকে শনিবার সকালে দক্ষিণ লেবাননের সঙ্গে সীমান্তে ইসরায়েলি এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ যাত্রায় হামাস-ইসরায়েল যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলি বাহিনীর সংঘাত শুরু হয়েছে এবং তা ক্রমশ বাড়ছে।

গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর ইসরায়েলি হামলায় চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আর হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের এক হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপিও হারাতে যাচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিও হারাতে যাচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের হাল ধরবেন যারা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের হাল ধরবেন যারা

ব্যাগ বিক্রি থেকে রোনালদোর স্ত্রী, যেভাবে বদলে গেল জর্জিনার জীবন

ব্যাগ বিক্রি থেকে রোনালদোর স্ত্রী, যেভাবে বদলে গেল জর্জিনার জীবন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App