×

বিএনপি

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। সম্ভাব্য প্রত্যাবর্তনের তালিকায় রয়েছেন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী সাত বিদ্রোহী নেতা ছাড়াও কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন সাবেক নেতা।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, নির্বাচনের আগে দলীয় নীতিমালা অমান্য করায় তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৯১ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তাঁদের পক্ষে কাজ করায় আরও কয়েকজন নেতাও দলীয় শাস্তির মুখে পড়েন।

দলীয় কোন্দল ও বিভক্তি কমিয়ে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য জোরদার করার লক্ষ্যেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাব্য তালিকায় রয়েছেন নির্বাচনে জয়ী সাত স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।

এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং নির্বাহী কমিটির সাবেক সদস্য ও পটুয়াখালী-৩ আসনের সাবেক প্রার্থী হাসান মামুন।

তালিকায় আরও রয়েছেন মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলী।

এ ছাড়া যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ এবং সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানার নামও রয়েছে।

সম্ভাব্য তালিকায় আরও আছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম এবং ঢাকা-১৪ আসনে নির্বাচনে অংশ নেওয়া এস এ সিদ্দিক সাজু।

এ তালিকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন ও মো. আতাউর রহমান খান আঙ্গুরের নাম রয়েছে।

এ ছাড়া নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন ও সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমানের নামও রয়েছে।

তালিকায় আরও আছেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য।

গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধুর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ও সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর নাম রয়েছে।

বহিষ্কৃত একাধিক নেতা জানিয়েছেন, তাঁদের কেউ কেউ ইতিমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। আবার অনেকে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলীয় হাইকমান্ডের ইতিবাচক সংকেত পেলে তাঁরাও আবেদন করবেন।

তাঁদের ভাষ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তাঁরা বুঝেশুনেই নিয়েছিলেন। এখন দলে ফেরার আবেদন করলে তা নিয়ে নানা ধরনের কটূক্তির আশঙ্কা রয়েছে। তবে তাঁদের মতে, আবেদন করা মূলত আনুষ্ঠানিকতা। দলের হাইকমান্ড চাইলে যেকোনো নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যাঁরা বহিষ্কৃত হয়েছিলেন, তাঁদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।

তিনি আরও বলেন, প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো পর্যালোচনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশ

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশ

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

আ. লীগ ইস্যুতে কৌশল বিএনপি-জামায়াতের

আ. লীগ ইস্যুতে কৌশল বিএনপি-জামায়াতের

সিলেটে ৬৭ খুন

সিলেটে ৬৭ খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App