×

আন্তর্জাতিক

ইমরানের বিরুদ্ধে উন্মুক্ত আদালতে চার্জ গঠনের সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম

ইমরানের বিরুদ্ধে উন্মুক্ত আদালতে চার্জ গঠনের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় আবারও অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। ১২ ডিসেম্বর ইমরানকে আবারও অভিযুক্ত করা হবে। একই দিন এ মামলায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হবে।

সোমবার (৪ ডিসেম্বর) বিশেষ আদালত এ সিদ্ধান্তের কথা জানান।

অন্যদিকে মামলাটিতে পাকিস্তানের এক সাবেক সেনাপ্রধান ও এক মার্কিন কূটনীতিককে তলবের জন্য বিশেষ আদালতের বিচারকের কাছে আরজি জানিয়েছেন ইমরান খান।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা চত্বরে বিশেষ আদালতে এ মামলাটির শুনানি চলছে এবং এ কারাগারেই ইমরান ও কোরেশি আছেন।

ইমরান ও কোরেশিকে অভিযুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার মামলার শুনানিতে বিচারক আবুল হাসনাত জুলকারনাইন রাষ্ট্রপক্ষকে সংশ্লিষ্ট নথিপত্র বিবাদীপক্ষের আইনজীবীদের সরবরাহ করার নির্দেশ দেন।

এ বিষয়ে বিচারক বলেন, ইসলামাবাদ হাইকোর্টের রায়ের আলোকে মামলার আসামিদের নতুন করে অভিযুক্ত করার বিষয়টি বাধ্যতামূলক। পরে আদালত মামলার শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন।

গত অক্টোবর মাসে কারাগারের অভ্যন্তরে আদালত বসিয়ে মামলাটিতে ইমরান খান ও কোরেশিকে অভিযুক্ত করা হয়। কারাগারের ভেতরে গোপনে মামলাটির শুনানি চলছিল। তবে এভাবে গোপনে বিচার করাকে ইসলামাবাদ হাইকোর্ট বেআইনি বলে ঘোষণা করেন। পরে কারা চত্বরে উন্মুক্ত আদালতে বিচারের সিদ্ধান্ত নেন বিশেষ আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App