×

আন্তর্জাতিক

ইয়েমেনে যাওয়ার পথে নৌকাডুবিতে ৪৬ অভিবাসীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ০৪:২৪ পিএম

ইয়েমেনে যাওয়ার পথে নৌকাডুবিতে ৪৬ অভিবাসীর মৃত্যু
ইয়েমেনে যাওয়ার পথে এক নৌকাডুবির ঘটনায় ৪৬ অভিবাসীর মৃত্যু হয়েছে। মানবপাচারকারী চক্রের একটি নৌকায় যাওয়ার সময় বুধবার ইয়েমেন উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আরও ১৬ জন নিখোঁজ রয়েছে। নৌকাটিতে ১শ জনের মতো যাত্রী ছিল। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক। মঙ্গলবার ৮৩ পুরুষ এবং ১৭ নারীকে নিয়ে সোমালিয়ার বোসাসো বন্দর থেকে যাত্রা করেছিল নৌকাটি। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অভিবাসীদের বরাত দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ওই অভিবাসীরা কাজের আশায় ইয়েমেন ও গালফ অঞ্চলে পাড়ি জমিয়েছিল। আইওএম-এর অপারেশন এবং ইমার্জেন্সি বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দিকার জানিয়েছেন, অভিবাসীদের বিপজ্জনকপথে কাঙ্ক্ষিত দেশে পাড়ি দেয়ার ঘটনা বেড়ে যাচ্ছে। এটা সত্যিই খুব উদ্বেগজনক। তিনি বলেন, প্রতি মাসে ৭ হাজারেরও বেশি অভিবাসী ঝুঁকিপূর্ণভাবে নৌকায় করে সাগরপথে পাড়ি জমায়। গত বছর ১ লাখের মতো মানুষ এভাবে সাগরপথে করে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। এই নৌকাডুবির মাত্র কয়েকদিন আগেই আইওএম ১০১ ইথিওপিয়ানকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৫১ জন নারী এবং ৩৩ জন শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App