×

আন্তর্জাতিক

সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন ইমরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৩:৪৯ পিএম

সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন ইমরান
নির্বাচনে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এবার সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শনিবার ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রের পাশাপাশি পাঞ্জাবেও সরকার গঠনের প্রচেষ্টা শুরু করেছে পিটিআই। এ লক্ষ্যে দলটির পক্ষ থেকে পাঞ্জাবের ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, জোট সরকার গঠনে ইমরানের দলের নেতারা বিভিন্ন দলের প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। করাচি সফরের একদিন আগে তারিন খান মুত্তাহিদা কওমি আন্দোলন- পাকিস্তানের আহ্বায়ক ডা. খালিদ মকবুল সিদ্দিকীকে আসন্ন সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের পক্ষ থেকে সরকারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চত করেছেন ডা. খালিদ। তিনি বলেন, দলটির রাবিতা কমিটি আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। পিটিআিই কেন্দ্রীয় সরকার গঠনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে দলটি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে। তবে সরকার গঠন করতে হলে সর্বনিম্ন ১৩৭ আসন প্রয়োজন ছিল দলটির। তা না হওয়ায় জোট সরকার গঠনে সক্রিয় হয়ে উঠেছে দলটির নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App