×

আন্তর্জাতিক

১১ আরোহী নিয়ে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ০৪:২৪ পিএম

মার্কিন নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১১জন আরোহী ছিল। বুধবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, ফিলিপাইনে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের বহরে যুক্ত ছিলো ওই বিমানটি। নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রু এবং যাত্রীসহ ১১ জন আরোহী নিয়ে মার্কিন নৌবাহিনীর একটি বিমান জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের সাগরে বিধ্বস্ত হয়েছে। রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের বহরে রুটিন মাফিক অপারেশনে অংশ নিয়েছিল বিমানটি। ইতোমধ্যেই ইউএসএসয়ের তরফ থেকে তল্লাশি এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বিমান বিধ্বস্তের সঠিক কারণ এখনও জানা যায়নি। এর আগে গত আগস্টে সিঙ্গাপুরে ইউএসএস জন এস. ম্যাককেইন রণতরী একটি ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ১০ নাবিক নিহত এবং আরো পাঁচজন আহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App